দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিমানবন্দরে নিরাপদে উড়োজাহাজ ওঠানামা নিশ্চিত করতে পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ জন্য অত্যাধুনিক অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের উদ্যোগ নিতে বলেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সভায় বাংলাদেশের বিমানবন্দরসমূহে নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিতকল্পে পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এভিয়েশন খাতের উন্নয়নের জন্য নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অপরিহার্য। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ের বার্ড হিটের তথ্য যাচাইপূর্বক বিমানবন্দরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, উদ্ভুত সমস্যা সমাধানে অত্যাধুনিক প্রযুক্তির ‘পাখি নিয়ন্ত্রণ ইউনিট’ স্থাপনের মাধ্যমে বিমানবন্দরসমূহে পাখি নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া প্রয়োজনীয় সংখ্যক বন্দুক ক্রয়ের ব্যবস্থাগ্রহণ এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের জন্য কর্তৃপক্ষকে কাজ শুরু করার নির্দেশনা দেন মন্ত্রী।
কমিটির উপস্থিত সদস্যবৃন্দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘নিরাপদ উড্ডয়ন এলাকা’ নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। দ্রুত সমন্বয়ের সুবিধার্থে প্রতি তিনমাস অন্তর সভা আয়োজন করার নির্দেশ দেন মন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বাংলাদেশের বিমানবন্দরসমূহে বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কমিটির সদস্যবৃন্দ।
এমজে